ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে কাপড়ের গোডাউনে আগুন, কোটি টাকার ক্ষতি

নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকায় একটি থান কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোটি টাকার থান কাপড় পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


আজ রবিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।


প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ধোয়া দেখে ‘মুজিবুর হোসিয়ারী এন্ড ফেব্রিক্স’ গোডাউনের মালিককে খবর দেয় স্থানীয়রা। পরে গোডাউনটির মালিক মুজিবুর গোডাউন খুলে দেখেন থান কাপড়ে আগুন লেগেছে। এ সময় কর্মচারী ও স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে। আশেপাশের বাড়ি থেকেও পানি ফেলে আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চালানো হয়।


গোডাউন মালিকের দাবি, এ আগুনে তার কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে।


ঘটনাস্থল থেকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, নারায়ণগঞ্জ ও হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট মিলে ১ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। বৈদ্যুতিক সংযোগের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑